জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের আকাঙ্খা এবং জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পর পর দুইটি শপথ নিচ্ছেন।
আখতার হোসেন আরও বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করবে না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!