বিএনপি ভদ্রলোকের দল—দলটি কখনোই আওয়ামী লীগ–কে অনুসরণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেওয়া হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শে রাজনীতি করেন। দেশে গণতন্ত্র যেন আর কখনো বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই কাজ করবেন তাঁরা। নতুন ও পুরোনোদের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মানুষের নিরাপত্তা ও স্বস্তির কথা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারবে—এমন একটি পরিবেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। অতীতে গুম ও নিখোঁজের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশে ‘মাফিয়াতন্ত্র’ থাকবে না।
ভোলা–৩ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ তৃতীয়বারের মতো মন্ত্রী হলেন। এর আগে তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী এবং পাট ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!