রাজনীতি

ভিন্নমত দমন নয়, স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি: জামায়াত আমির

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৬:৪২ এএম
ভিন্নমত দমন নয়, স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমের স্বাধীনতাকে একটি সুস্থ গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভিন্নমত দমন নয়, বরং স্বাগত জানানোই হওয়া উচিত নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ।

ডা. শফিকুর রহমান আজবৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন। তিনি বলেন, “ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকার ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।”

জামায়াত আমির আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। তিনি বলেন, “ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতির অংশ।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!