রাজনীতি

শহীদ মিনারে এনসিপির শ্রদ্ধা

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৫:৪১ এএম
শহীদ মিনারে এনসিপির শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন নেতারা। এ সময় তাঁরা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!