জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তাই গণভোট অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা। তাঁর ভাষায়, ‘যারা জুলাই আন্দোলন অস্বীকার করবে, তা এক অর্থে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণার শামিল।’
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লব না হলে তিনি উল্লাপাড়ায় ফিরতে পারতেন না। ‘গত ১৬-১৭ বছর আমাকে উল্লাপাড়া আসতে দেওয়া হয়নি। সংসদ সদস্য হওয়া তো দূরের কথা,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে যারা সরকারে আছেন, তারাও অতীতে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। ‘কে কতটুকু ভূমিকা রেখেছেন, তা আমি বলতে চাই না। তবে এখন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি গণভোটের অস্তিত্বই অস্বীকার করছেন। এটা বিস্ময়কর। আপনারা স্বাক্ষর করলেন কেন? আপনার দলের তো এতে সম্মতি ছিল,’ বলেন তিনি।
বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রফিকুল ইসলাম খান বলেন, অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে—সরকার কি কোনো ইঙ্গিতে দেশকে জুলাই–পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে?
তিনি বলেন, জুলাই বাংলাদেশের মানুষের চেতনার সঙ্গে সম্পর্কিত। ‘এই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে, বহু মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। জুলাই বিপ্লব নিয়ে কেউ তামাশা করলে তার পরিণতিও ভালো হবে না,’ মন্তব্য করেন তিনি।
এ কর্মসূচিতে স্থানীয় দলীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!