রাজনীতি

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

আপডেট: ফেব ২৭, ২০২৬ : ০৪:৩২ এএম
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

 বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে আখতার হোসেন জানান, মন্ত্রী সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ওই পোস্টে তিনি বলেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে। রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠ-এ আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হবে।

আখতার হোসেন আরও জানান, অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির পক্ষ থেকে আরও কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!