রাজধানীর রামপুরায় শিশু তাসলিমা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শুক্রবার রাতে রামপুরার উলন এলাকায় শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তিনি। এ সময় তিনি বলেন, এ হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি একটি গর্হিত অপরাধ।
নাহিদ ইসলাম বলেন, “প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। এলাকার যত বড় প্রভাবশালীই হোক—বাড়িওয়ালা হোক কিংবা অন্য কেউ—কারও প্রভাব বিবেচনায় নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। দ্রুততম সময়ে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!