রাজনীতি

আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই: ডা. শফিকুর রহমান

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৬:৩৮ এএম
আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করব।

সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, “আমাদের দেশ আয়তনে ছোট হলেও বিশাল জনগোষ্ঠী রয়েছে। তাদেরকে সম্পদে পরিণত করতে পারলে দেশের চেহারা পাল্টে যাবে। ১২ ফেব্রুয়ারি দেশে নির্বাচন হয়েছে। নানা ত্রুটি থাকা সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছি। কারণ আমরা পুরোনো রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাই।”

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু জাফর।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রবীণ জামায়াত নেতা অধ্যাপক ফজলুর রহমান, খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা ও কেমুসাস সভাপতি অধ্যক্ষ মাসউদ খান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!