চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত হাফিজুর রহমান-এর হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ রোববার (১ মার্চ) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের পর মিছিলের আয়োজন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানিয়েছেন, বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন– জামায়াতে ইসলামির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিন। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!