ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশের প্রধান ধর্মীয় নেতাকে তাঁর বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার চরম লঙ্ঘন। এ ঘটনাকে তিনি ‘বর্বরোচিত হত্যাকাণ্ড’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের হামলা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং এর প্রভাব বিশ্বব্যাপী পড়বে। তিনি চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ কামনা করেন।
বিবৃতিতে ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতাও প্রকাশ করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!