রাজনীতি

জামায়াত আমির মধ্যপ্রাচ্যের উত্তেজনায় উদ্বেগ প্রকাশ, যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ এড়ালেন

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৫:৪০ এএম
জামায়াত আমির মধ্যপ্রাচ্যের উত্তেজনায় উদ্বেগ প্রকাশ, যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ এড়ালেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রোববার রাতে জারি করা এক বিবৃতিতে তিনি ইরানের সামরিক হামলা ও প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হিসেবে উল্লেখ করেছেন।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, “জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি বিনষ্টকারী যে কোনো হামলার আমরা দ্ব্যর্থহীন নিন্দা জানাই।” তবে যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

তিনি আরও বলেন, “অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড এবং ইরানের পাল্টা হামলা পরিস্থিতি আরও অবনতি করছে। এই ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত, কারণ সংঘাতের বিস্তার নিরীহ মানুষের দুর্ভোগ বৃদ্ধি করবে এবং মুসলিম বিশ্বজুড়ে অস্থিরতা আরও গভীর করবে।”

জামায়াত আমির সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সামরিক তৎপরতা বন্ধ করে সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি মন্তব্য করেন, “মধ্যপ্রাচ্যের জনগণ আরেকটি বিধ্বংসী যুদ্ধ চায় না। তারা চায় শান্তি, নিরাপত্তা ও মর্যাদা। সংযম এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগ না জোরদার হলে বৃহত্তর অঞ্চল বিস্তৃত সংঘাতে জড়িয়ে পড়তে পারে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!