পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, মঙ্গলবার রাতে ঢাকা ছেড়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন। পবিত্র ওমরা সম্পন্ন করে আগামী ৬ মার্চ সকালে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!