রাজনীতি

জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

আপডেট: মার্চ ০৪, ২০২৬ : ০৫:৪৪ এএম
জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান–এর পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। তিনি বর্তমান উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান–এর স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দলের প্যাডে জারি করা এক আনুষ্ঠানিক নিয়োগপত্রের মাধ্যমে এই নিয়োগের কথা ঘোষণা করা হয়। নথিতে বলা হয়েছে, ব্যারিস্টার আরমান একজন সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজ্ঞ হিসেবে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি প্রদর্শিত অঙ্গীকারের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। নতুন দায়িত্বে তিনি বিরোধীদলীয় নেতার পক্ষে আন্তর্জাতিক বিষয়ক প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করবেন, যার মধ্যে কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক অংশীদার এবং বিদেশি সরকার ও বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করা অন্যতম প্রধান কাজ।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা, সুশাসন, মানবাধিকার ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো বৈশ্বিক ইস্যুতে ব্যারিস্টার আরমান নীতিনিষ্ঠ ভূমিকা পালন করবেন।

ব্যারিস্টার আরমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি জামায়াতে ইসলামীর প্রয়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ছেলে। ২০১৬ সালের ৯ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহৃত হওয়ার পর দীর্ঘ আট বছর ‘আয়নাঘর’ নামক গোপন বন্দিশালায় আটক ছিলেন। ২০২৬ সালের ৬ আগস্ট তিনি মুক্তি পান।

আজ (মঙ্গলবার) দুপুরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!