জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রচিত ‘এনসিপির যাত্রা’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। দলটির ইতিহাস, প্রতিষ্ঠা ও রাজনৈতিক যাত্রাপথ নিয়ে লেখা এটি এনসিপি বিষয়ক প্রথম বই বলে আয়োজকেরা জানিয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দলের সদস্যসচিব আখতার হোসেন। বইটির লেখক এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মুজাহিদুল ইসলাম শাহিন এবং এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারওয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বইটিতে এনসিপির প্রতিষ্ঠা, রাজনৈতিক লক্ষ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে। দলটির রাজনৈতিক যাত্রাপথ সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য বইটি সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!