রাজনীতি

আন্তর্জাতিক নারী দিবসে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় বেগম খালেদা জিয়া

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:০৫ এএম
আন্তর্জাতিক নারী দিবসে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় বেগম খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

৮ মার্চ রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের প্রধান অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে তার আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব প্রদানের এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হচ্ছে।

এবারও অন্যান্য বছরের মতো পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত করা হবে। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. আফরোজা ইয়াসমিনকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ আয়োজনের মাধ্যমে নারীদের অসাধারণ নেতৃত্ব, সাহসিকতা এবং সমাজে প্রভাব বিস্তার করার ক্ষমতা উদযাপন করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!