বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারের কাজ করার সুযোগ দেওয়া উচিত।
রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে আব্বাস বলেন, “দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে। দয়া করে সরকারকে কাজ করতে দিন। আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে এই সরকারকে রাখা যায় কিনা।”
তিনি আরও বলেন, যারা সরকার পতনের জন্য উসকানি দিচ্ছেন, তাদের এখন দেশের স্থিতিশীলতার কথা ভাবা জরুরি। বিগত সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের ওপর চাপানোর প্রচেষ্টা ভুল, এবং বিএনপির ওপরও দায় চাপানো হচ্ছে।
আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন, এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!