রাজনীতি

জনগণের সঙ্গে চাতুরি করলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে: আখতার হোসেন

আপডেট: মার্চ ০৯, ২০২৬ : ০৬:০০ এএম
জনগণের সঙ্গে চাতুরি করলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ভোটের আগে জনগণের সঙ্গে চাতুরি করলে বিএনপিকে আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে।

রোববার রাজধানীর তোপখানার সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাবেশে তিনি অভিযোগ করেন, বিএনপির সংসদ সদস্যরা ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ লঙ্ঘন করে আইন ব্যত্যয় করেছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া এবং ভোটের আগে ‘হ্যাঁ’, পরে ‘না’ বলা গণভোটে অবস্থান পরিবর্তন—এগুলো জনগণের সঙ্গে স্পষ্ট চাতুরি।

আখতার হোসেন বলেন, “জনগণ সব দেখছে। যারা ভোটের আগে জনমনে সন্তুষ্টি দেখিয়ে পরে রায় প্রত্যাখ্যান করবে, তাদেরও জনগণ প্রত্যাখ্যান করবে।”

তিনি বিএনপি সংসদ সদস্যদের সতর্ক করে বলেন, ১২ মার্চ সংসদ অধিবেশন শুরুর দিনেই শপথ নিয়ে সংবিধান সংস্কার কাজে যুক্ত হওয়ার সুযোগ এখনও রয়েছে, কোনো আইনি ব্যত্যয়ে অর্জন ধূলিসাৎ করতে দেওয়া হবে না।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!