রাজনীতি

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

আপডেট: মার্চ ১২, ২০২৬ : ০৬:২৮ এএম
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!