উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস–কে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে আজ শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সেখানে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!