ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে মহিলা জামায়াতের একটি ইফতার মাহফিলে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সদর উপজেলার মাধবপুর গ্রামে মহিলা জামায়াতের ইফতার মাহফিলে হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসে ইফতারের আগমুহূর্তে এ ধরনের হামলার ঘটনা নিন্দনীয়। আহত ব্যক্তিরা বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও উল্লেখ করা হয়।
নূরুন্নিসা সিদ্দীকা বিবৃতিতে অভিযোগ করেন, হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের পদক্ষেপ প্রয়োজন।
তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
বিবৃতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!