রাজনীতি

দেশ–জাতির স্বার্থবিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না: শফিকুল ইসলাম মাসুদ

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৫:৫৫ এএম
দেশ–জাতির স্বার্থবিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না: শফিকুল ইসলাম মাসুদ

দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার রাজধানীর হাজারীবাগ দক্ষিণ থানা জামায়াত আয়োজিত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে। দেশ ও জাতির স্বার্থে সরকারকে সহযোগিতা করা হবে, তবে জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অপরাধের ঘটনা বেড়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শুরা সদস্য ও হাজারীবাগ দক্ষিণ থানা আমির আখতারুল আলম সোহেল। এতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!