জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, পাঁচ আগস্টে পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত এবং তারা জুলাই বিপ্লবের তরুণ নেতৃত্বকে হেয় করতে চেষ্টা করছে।
শুক্রবার দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করা হয়েছে। আদালত তা গ্রহণ না করায় গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন চেষ্টা উদ্বেগজনক ও নিন্দনীয়।
তিনি বলেন, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ। তিনি বলেন, মামলা বা ভয়ভীতি ব্যবহার করে এই নেতৃত্বকে দমন করার অপশক্তি অতীতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।
নাহিদ ইসলাম সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং পরাজিত অপশক্তিকে রুখতে আইনি ব্যবস্থা নেওয়া হোক। তিনি জানান, ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে দল প্রতিশ্রুতিবদ্ধ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!