প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আজ রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
মির্জা আব্বাসের ভাগনে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্সটি বেলা ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করেছে। তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়ার আবেদন করেছেন।
মির্জা আব্বাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!