গণভোটের রায় মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আব্দুস সবুর ফকির। তিনি বলেন, জনগণের দেওয়া রায় উপেক্ষা করা হলে পরিস্থিতি জটিল হতে পারে।
সোমবার রাজধানীর শাহজাহানপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–র উদ্যোগে আয়োজিত ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুস সবুর ফকির বলেন, গণভোটের মাধ্যমে জনগণ ‘জুলাই সনদ’-এর পক্ষে মত দিয়েছে। সেই রায় বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। “সংবিধান ও আদালতের দোহাই দিয়ে এ সিদ্ধান্ত উপেক্ষা করা হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে পারে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করে দ্রুত সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত। অন্যথায় জনগণের প্রত্যাশা পূরণ হবে না।
অনুষ্ঠানে তিনি দেশের সামাজিক বৈষম্য ও দুর্নীতির সমালোচনা করে বলেন, সৎ নেতৃত্বের অভাবে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রমজানের তাৎপর্য তুলে ধরে আব্দুস সবুর ফকির বলেন, কথার সঙ্গে কাজের মিল থাকা জরুরি। “জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আস্থা সংকট তৈরি হয়,” মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত নেতা মাওলানা শরিফুল ইসলাম। আরও বক্তব্য দেন মাওলানা মোশারফ হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!