জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মঙ্গলবার ঢাকার মিরপুর-১০ এ দুস্থদের মধ্যে চীনের সহায়তায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বলেছেন, “আমাদের ঘাড়ের ওপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, সেই বোঝা আমরা ফেলে দিয়েছি। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না।”
জামায়াত আমির বলেন, সারা দুনিয়ার সভ্য দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় জামায়াত, কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্বের কোনো আপস হবে না। তিনি বলেন, যুব সমাজ বুক উঁচু করে বাঁচতে চায় এবং গর্বিত বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতে চায়।
ডা. শফিকুর রহমান চীনের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য নির্মিত নিদর্শনগুলো বন্ধুত্বের প্রতীক, যা বিগত সময়ে হাইজ্যাক করা হয়েছিল। তবে চীন কখনও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।
তিনি তিস্তা প্রকল্পসহ চীনের অন্যান্য উন্নয়ন উদ্যোগ উল্লেখ করে বলেন, “আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজস্ব পররাষ্ট্রনীতির অধিকার রাখি। চীনের সঙ্গে আমরা সহযোগিতা করব, কিন্তু কোনো ধরনের আধিপত্য মানব না।”
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানকালে জানান, ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আনন্দিত এবং বাংলাদেশের মানুষকে ঈদ উদযাপনে সাহায্য করতে পেরে খুশি। তিনি জামায়াত ও ডা. শফিকুর রহমানকে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহযোগিতার অঙ্গীকারের প্রশংসা জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!