রাজনীতি

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির পথে, দেশবাসীর দোয়া চেয়েছে পরিবার

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:২৫ এএম
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির পথে, দেশবাসীর দোয়া চেয়েছে পরিবার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে। পরিবার দেশবাসীর দোয়া চেয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে দেখা গেছে, বিভিন্ন প্যারামিটারে পজিটিভ সাইন পাওয়া যাচ্ছে। “ওনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। তবে ব্রেনের বিষয়টি কিছুটা সময় নেবে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে,” তিনি বলেন।

সোমবার সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ১৫ মার্চ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা মির্জা আব্বাসকে বেড থেকে চেয়ার বসিয়েছেন, যা ইতিবাচক চিহ্ন। তিনি আস্তে আস্তে কথা বলতে পারছেন এবং ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসীর আব্বাস হাসপাতালের শয্যা পাশে সার্বক্ষণিক আছেন। পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!