স্বাধীনতাকে কার্যকর ও অর্থবহ করার জন্য রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কারের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “রাষ্ট্রের গুণগত পরিবর্তন না করে শুধুমাত্র ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিণত হয়। স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত দেখা গেছে।”
বিবৃতিতে তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সম্মান জানান।
তিনি আরও বলেন, “চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থারের মাধ্যমে সেই স্বৈরাচার উৎখাত করা হয়েছে। তবে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে রাজনৈতিক দলসমূহের প্রস্তাবিত ও গণভোটের মাধ্যমে অনুমোদিত সংস্কারের বাস্তবায়ন এখন অনিশ্চিত।”
আজকের স্বাধীনতা দিবসে সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, “স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করুন।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!