বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধ-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন টিকে থাকে। দেশের মানুষের ওপর আল্লাহ শান্তি ও রহমত বর্ষণ করুন এবং একটি অহিংস, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাই একসঙ্গে কাজ করতে পারুক।”
তিনি আরও বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানো হচ্ছে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, “সবার মতো আমরাও আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এখানে এসেছি।”
এ সময় তাঁর সঙ্গে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!