রাজনীতি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালো বিএনপি

আপডেট: মার্চ ২৬, ২০২৬ : ০৮:২৭ এএম
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালো বিএনপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপি সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলের সিনিয়র নেতারা উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদদের স্মৃতির প্রতি নীরবে দাঁড়িয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা ফেরার পথে সকাল ৭টার মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হবে।

এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!