রাজনীতি

গণভোট–জুলাই সনদে আগে আলোচনা চান নাহিদ ইসলাম

আপডেট: মার্চ ৩০, ২০২৬ : ০৫:৩২ এএম
গণভোট–জুলাই সনদে আগে আলোচনা চান নাহিদ ইসলাম

জাতীয় সংসদের কার্যক্রমে গণভোট ও জুলাই সনদের প্রতিফলন নেই বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নিয়মিত কার্যসূচিতে যাওয়ার আগে এ দুটি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়া উচিত।

রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম এ দাবি জানান। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “এই সংসদ কী প্রেক্ষাপটে গঠিত হয়েছে, আমরা যেন তা ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু বর্তমান কার্যক্রমে তার কোনো প্রতিফলন নেই।”

তিনি মনে করেন, গণভোট ও জুলাই সনদ—এ দুটি বিষয় যেকোনো অন্যান্য ইস্যুর তুলনায় অধিক গুরুত্ব পাওয়ার দাবি রাখে। এ বিষয়ে সুরাহা না করে সংসদের নিয়মিত কার্যক্রম চালানো সংগত নয় বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, এ বিষয়ে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে বিধি অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। তিনি স্পিকার ও সংসদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা হোক—এটাই আমাদের অনুরোধ।”

তিনি আশা প্রকাশ করেন, সংসদ এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!