পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সৌদি আরবে পৌঁছেছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। আজ সোমবার সৌদি আরবের জেদ্দাতে স্থানীয় সময় সকালে পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।
সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের পূর্বে নাহিদ ইসলাম দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!