ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নীতি পরিবর্তনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “সারাজীবন ইসলামের নামে রাজনীতি করা হলেও শেষ পর্যন্ত ভোটের কারণে শরীয়া আইন চাইছে না—এটা দ্বিমুখী অবস্থান।”
মঙ্গলবার জাতীয় সংসদে বিধি-৬২’ অনুযায়ী আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
পার্থ বলেন, “আমরা সংবিধানকেও সম্মান করি, জুলাই সনদকেও সম্মান করি। কিন্তু কেন আপনাদের অবস্থান এভাবে দ্বিমুখী?” তিনি প্রশ্ন তুলেন, জামায়াত কেন সংবিধান বাতিল করে নতুন সংবিধান আনতে চায়, যখন পুরনো সংবিধানের ভেতর থেকেই পরিবর্তন করা সম্ভব। “যদি তখন ট্রানজিশনাল বা বিপ্লবী সরকার গঠন করা হতো, তবে সংবিধান নতুন করে সাজানো যেত,” বলেন তিনি।
সংবিধান রক্ষার পক্ষে যুক্তি তুলে পার্থ বলেন, “সংবিধান কখনো ছিঁড়ে ফেলা যায় না। প্রয়োজন হলে সংশোধন বা পরিবর্তন করা যেতে পারে। সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। এটিকে শুধু ৭১ সালের পরাজয়ের দলিল হিসেবে মনে করে ছিঁড়ে ফেলা ঠিক নয়।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!