আবারও রাজপথে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দল–মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিতে হবে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো দলের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার বিষয়। জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সব ক্ষেত্রে পাশে দাঁড়ানো সম্ভব না হলেও চেষ্টা ছিল। বর্তমান সরকারের কর্মকাণ্ডে জুলাই যোদ্ধাদের বিষয়ে প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই শহীদদের আত্মত্যাগের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, তাঁদের রক্ত যেন বৃথা না যায়, সে জন্য আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে নেতাকর্মীরাই সামনে থেকে নেতৃত্ব দেবেন।
তিনি উপস্থিত শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে বলেন, আন্দোলনের সামনের সারিতে এবার নেতৃত্ব দেবেন রাজনৈতিক নেতারাই। ‘গুলি এলে আগে আমাদের বুকেই লাগবে,’—এমন মন্তব্যও করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান।
সভায় বক্তারা আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!