প্রযুক্তি

ইলন মাস্ক ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে ১৩৪ বিলিয়ন ডলার দাবি

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:২৩ এএম ১৪
ইলন মাস্ক ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে ১৩৪ বিলিয়ন ডলার দাবি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবং প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন উদ্যোক্তা ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে শুক্রবার দাখিল করা নথিতে তিনি এ দাবি জানান।

মাস্কের আইনজীবী স্টিভেন মোলো বলছেন, মাস্কের প্রাথমিক বিনিয়োগ ও দিকনির্দেশনার কারণে ওপেনএআই আজকের অবস্থানে এসেছে। মাস্কের নথিতে উল্লেখ, ২০১৫ সালে প্রতিষ্ঠার সময় তার বিনিয়োগ প্রায় ৩৮ মিলিয়ন ডলার, যা প্রতিষ্ঠানটির প্রাথমিক তহবিলের প্রায় ৬০ শতাংশ।

মাস্কের দাবি, ওপেনএআই ও মাইক্রোসফট প্রাপ্ত অর্থ ও সুবিধা “ভুলভাবে অর্জিত”, যা ফেরত পাওয়ার অধিকার তার রয়েছে। তবে ওপেনএআই এই দাবিকে ‘গুরুত্বহীন’ ও ‘হয়রানি অভিযান’ হিসেবে প্রত্যাখ্যান করেছে। মাইক্রোসফটের পক্ষ থেকে এখনও মন্তব্য পাওয়া যায়নি।

মামলার বিচার জুরির মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং এপ্রিল মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মাস্কের পক্ষে রায় আসে, তিনি আর্থিক ক্ষতিপূরণসহ দণ্ডমূলক ব্যবস্থা ও অন্যান্য নিষেধাজ্ঞার দাবি করতে পারবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!