প্রযুক্তি

একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৬:৪৬ পিএম
একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু

একুশে ফেব্রুয়ারির চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে আজ দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইন ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ চালুর ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ক্যাম্পেইনটি ১৬-২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ক্যাম্পেইনটির আওতায় ক্রেতারা অনলাইন লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে মাত্র ২১ টাকায় ‘বাই ওয়ান গেট ওয়ান’, এক্সক্লুসিভ হুডি, ব্যাকপ্যাক, ক্যাপ সহ আরও নানান আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। গত বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে আসা অপো এ৬এক্স ও এ৬ সিরিজের জন্য এই অফারটি প্রযোজ্য হবে। সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য পারফরম্যান্স খুঁজছেন এমন ক্রেতাদের জন্য অপো এ৬এক্স নিয়ে এসেছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা সহ সুবিশাল ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, স্মুথ ১২০ হার্জ আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে ও অপোর ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন; যা শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দীর্ঘমেয়াদী, স্মুথ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করে।

অন্যদিকে, স্থায়িত্ব ও টেকসই ব্যবহারের জন্য তৈরি অপো এ৬ স্মার্টফোনে রয়েছে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারকুল ভিসি সিস্টেমের মাধ্যমে উন্নত থার্মাল ম্যানেজমেন্ট, ফ্ল্যাগশিপ-গ্রেড আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স, ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক অপটিমাইজেশন এবং শক্তিশালী এআই ক্যামেরা ফিচার; যা ডিভাইসটিকে ভারী ব্যবহার, কনটেন্ট তৈরি ও সক্রিয় লাইফস্টাইলের জন্য আদর্শ সঙ্গী করে তোলে।

ক্যাম্পেইন সম্পর্কে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “একুশ আমাদের পরিচয়, সাহস ও এগিয়ে যাওয়ার শক্তির কথা শেখায়। ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই চেতনাকে সম্মান জানাতে চাই, যেন আমাদের তরুণ প্রজন্ম আরও অর্থবহ ও সহজলভ্য উপায়ে নির্ভরযোগ্য ও উদ্ভাবনী স্মার্টফোন ব্যবহার করতে পারে; একইসাথে নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে।”
‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং একইসাথে, উদ্ভাবনী ও নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের ক্ষমতায়নে অপোর প্রতিশ্রুতি আরও দৃঢ় হলো। এই একুশে-কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে ভাষা, পরিচয় ও অগ্রগতির মূল্যবোধের সাথে প্রযুক্তি যুক্ত করে এটিকে ক্রেতাদের আরও কাছাকাছি নিয়ে আসতে চায় অপো।

 

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!