ঈদুল ফিতর সামনে রেখে কেনাকাটার ব্যস্ততায় জমে উঠেছে বাজার। পোশাক ও লাইফস্টাইল পণ্যের পাশাপাশি প্রযুক্তিপ্রেমীদের নজর এখন স্মার্টফোনে।
বিশেষ করে ৪০ থেকে ৫০ হাজার টাকার বাজেটে ভালো ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও আধুনিক ফিচারসমৃদ্ধ ফোনের চাহিদা বেড়েছে। এই দামে বাজারে থাকা কয়েকটি স্মার্টফোনের মধ্যে চারটি মডেল ব্যবহারকারীদের আগ্রহ কাড়ছে।
ক্যামেরা ও এআই ফিচারে এগিয়ে টেকনো
এই বাজেটে টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি ফোনটি মূলত ক্যামেরা ও এআই সুবিধার কারণে আলোচনায় রয়েছে। এতে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি টেলিফটো ও আলট্রা-ওয়াইড লেন্স রয়েছে। ৬০x পর্যন্ত জুম এবং আন্ডারওয়াটার ফটোগ্রাফির মতো ফিচার থাকায় ছবি তোলায় বৈচিত্র্য পাওয়া যায়।
৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ফোনটিকে স্মুথ অভিজ্ঞতা দেয়। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর থাকায় গেমিং ও মাল্টিটাস্কিংও সহজ। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘসময় ব্যবহারে সহায়ক।
৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা, আর ১২/২৫৬ জিবি ৪৯,৯৯৯ টাকা।
ভিভোতে পোর্ট্রেট ফটোগ্রাফির জোর
ভিভো ভি৬০ লাইট ফাইভজি ফোনটি মূলত পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য পরিচিত। অরা লাইট প্রযুক্তির কারণে কম আলোতেও ভালো ছবি তোলা যায়।
৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৯০ ওয়াট ফাস্ট চার্জিং থাকায় দ্রুত চার্জ পাওয়া যায়।
৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৪ হাজার টাকা।
গেমিং ও ব্যাটারিতে রিয়েলমি
রিয়েলমি ১৫ ফাইভজি বড় ডিসপ্লে ও দ্রুত টাচ রেসপন্সের কারণে গেমারদের কাছে আকর্ষণীয়। ২৫০০ হার্জ টাচ স্যাম্পলিং রেট গেমিংয়ের সময় দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করে।
৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৮০ ওয়াট চার্জিং দীর্ঘসময় ব্যবহার সহজ করে।
১২/২৫৬ জিবি অফিসিয়াল দাম প্রায় ৪৪,৯৯৯ টাকা, আনঅফিসিয়াল সংস্করণ ৩১ হাজার টাকা থেকে পাওয়া যায়।
টেকসই গড়নে অনার
অনার এক্স৯ডি ফোনটি শক্তিশালী গঠন ও বড় ব্যাটারির জন্য আলাদা। প্রায় ২.৫ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স থাকায় দৈনন্দিন ব্যবহারে নিরাপদ।
১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘসময় পারফরম্যান্স দেয়।
১২/২৫৬ জিবি অফিসিয়াল দাম প্রায় ৪৬,৯৯৯ টাকা।
কোনটি বেছে নেবেন
এই বাজেটে প্রতিটি ফোনই নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য উপযোগী। ভালো ক্যামেরা ও এআই ফিচার চাইলে টেকনো, পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ভিভো, গেমিংয়ের জন্য রিয়েলমি এবং টেকসই ব্যবহারের জন্য অনার এগিয়ে।
ঈদের কেনাকাটায় নিজের প্রয়োজন ও ব্যবহারের ধরন বিবেচনা করে স্মার্টফোন বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!