রাজধানী

মগবাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৬:১৫ এএম ১২
মগবাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজার থেকে শম্পা আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. রেজোয়ান বাবু জানান, শম্পা আক্তার বড় মগবাজারের ২৫৬/১ নং আশরাফুল ভিলার ষষ্ঠ তলায় স্বামী সুমন মিয়ার সঙ্গে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জেরে তিনি নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে পরিবারের কাছে জানা গেছে।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!