রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে কুড়িল–রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চালকেরা। তাঁদের কারণে কুড়িল থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকালে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে দেখা যায়।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, একটি দাবিকে কেন্দ্র করে অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, এমনিতেই এলাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ চলমান রয়েছে। তার ওপর সড়ক অবরোধের কারণে যানজট ও ভোগান্তি আরও বেড়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন এবং চালকদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নিতে চেষ্টা চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!