রাজধানী

ঢাকা-৬ আসনে ধানের শীষ পেলেন ইশরাক হোসেন

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৫:১৭ এএম
ঢাকা-৬ আসনে ধানের শীষ পেলেন ইশরাক হোসেন

ঢাকা-৬ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন। বুধবার সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তাঁর পক্ষে প্রতীক বরাদ্দের চিঠি সংগ্রহ করেন চাচাতো ভাই মাশরুর হোসেন।

প্রতীক সংগ্রহের পর মাশরুর হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক গ্রহণ করেছি। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, যেন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হতে পারি এবং ইশরাক হোসেনকে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য হিসেবে উপহার দিতে পারি।

ইশরাক হোসেনের জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে খোঁজ নিলে বোঝা যাবে, নিরপেক্ষভাবে ইশরাক হোসেনের কোনো বিকল্প নেই। তিনি একজন জনপ্রিয় নেতা এবং দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

উল্লেখ্য, ঢাকা-৬ আসন ঘিরে নির্বাচনী তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে। দলীয় প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ আসনে ইশরাক হোসেনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!