রাজধানী

মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ বাংলাদেশি দেশে ফিরছেন

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৬:১১ এএম ১২
মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ বাংলাদেশি দেশে ফিরছেন

মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ বাংলাদেশি নাগরিক আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেশে ফেরত আসছেন। তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা।

দেশে ফেরত আসা কর্মীদের মধ্যে রয়েছেন মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা।

ভুক্তভোগীদের উদ্ধার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয়ে কাজ করেছে ব্র্যাক।

এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ১৮ বাংলাদেশি দেশে ফিরেছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!