রাজধানী

দুদকের এএসআই হাসান কবির মারা গেছেন

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৬:৫১ এএম ১০
দুদকের এএসআই হাসান কবির মারা গেছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং শাখার এএসআই মো. হাসান কবির খান মারা গেছেন। তিনি বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে হৃদযন্ত্রজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন।

দুদকের পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মো. হাসান কবির খানের জন্মস্থান টাঙ্গাইল। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন।

দুদক সূত্রে জানা গেছে, তিনি ১৯৯৩ সালে কনস্টেবল পদে দুদকে যোগদান করেন এবং পরে পদোন্নতি পেয়ে উপ-সহকারী পরিদর্শক হন। তার মৃত্যুতে দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!