ভারতের মাঠে খেলার পরিবর্তে বাংলাদেশে খেলায় স্থানান্তরের সিদ্ধান্তকে যৌক্তিক দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে তিনি বলেন, “মুস্তাফিজ আইপিএলে খেলতে গিয়েছিল, কিন্তু সেখানে থাকতে পারেনি। জাতীয় দলের একজন খেলোয়াড় তার প্রাপ্য সুরক্ষা পায়নি, এটা প্রমাণিত, এটা বাস্তবতা। এই প্রসঙ্গে ভারত কী করেছে?”
তিনি আরও উল্লেখ করেন, “এই প্রেক্ষাপটে ভারত থেকে খেলা সরিয়ে নেওয়ার দাবি অত্যন্ত যৌক্তিক। আত্মসম্মান এবং নিরাপত্তাবোধ থাকলে সবাই এটাই চাইবে। বাংলাদেশ একদম ঠিক কাজটি করেছে।”
উপাচার্য নকীব আরও বলেন, “এই ঘটনা দালাল চেনার একটি সুযোগও তৈরি করেছে। এটাও নতুনভাবে পাওয়া একটি দিক।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!