রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনা শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঘটে।
নিহতরা হলেন— খায়রুল হোসেন ওরফে কামরুল (২০), কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়ার হারুন–অর–রশীদের ছেলে। তিনি ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। মো. ইয়াসিন (২৭), মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে যুক্ত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় দুজন একই মোটরসাইকেলে যাচ্ছিলেন। শনির আখড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুইজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিনও মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক নিহত দুজনের তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!