রাজধানীর পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নতুন পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদ সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার (অব.) কায়জার সোহেল আহমেদ। পরে ক্লাবের প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, সম্মানিত অতিথি আব্দুল হাই সরকার, ক্লাবের প্রেসিডেন্ট আর্কিটেক্ট ইস্তিয়াক জহির তিতাস এবং ডিরেক্টর (অ্যাডমিন) তাহমিনা রহমান অনু।
অভিষেক অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০২৫ ও ২০২৬ সালের কলেজ রিপ্রেজেন্টেটিভ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাবাহিনী, রাজউক এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রায় ১ হাজার ৬০০ সদস্য ও তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে ঢাকা ব্যাংক পিএলসি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!