রাজধানী

ঢাকার ছয় স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৫:৫৩ এএম
ঢাকার ছয় স্থানে আজ জনসভা করবেন তারেক রহমান

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ রোববার রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব জনসভায় তিনি দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে তিনি যোগ দেবেন।

এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর-সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এবং বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

বিকেলে প্রচারণা কার্যক্রম আরও জোরদার করতে বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডা এলাকার সাঁতারকুলে সানভ্যালি মাঠে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। আজ রোববার ও আগামীকাল সোমবার এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!