রাজধানী

ভোটের দিনে স্বাভাবিক থাকবে মেট্রোরেল, বাড়ানো হবে ট্রেন সংখ্যা

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৫:৪৯ পিএম ১১
ভোটের দিনে স্বাভাবিক থাকবে মেট্রোরেল, বাড়ানো হবে ট্রেন সংখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটারদের যাতায়াতের সুবিধার্থে স্বাভাবিক সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শেষ ট্রেন রাত ৯টা ১ মিনিটে ছাড়বে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪১ মিনিটে চলবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!