রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের একটি টয়লেট থেকে দৈনিক দিনকালের সাংবাদিক আলী মাসুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টয়লেটের দরজা খুলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকালে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফোন করে ঘটনাটি পুলিশকে জানান। এরপর শাহবাগ থানা পুলিশ প্রেস ক্লাবে গিয়ে টয়লেটের দরজা খুলে আলী মাসুদের মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!