ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ভোটের দিন নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ মোতায়েন করছে সোয়াট, কে-নাইন ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত দল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার মিন্টো রোডে সংবাদ সম্মেলনে জানান, নির্বাচনের বিভিন্ন দায়িত্বে ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন থাকবে। ভোটকেন্দ্রে ভেতরের নিরাপত্তা ছাড়াও স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স মাঠে থাকবে।
তিনি বলেন, ‘নির্বাচনের সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াট, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যানও মাঠে থাকবে।’ এছাড়া চেকপোস্ট ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
ডিএমপি কর্মকর্তা ভোটারদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনার পাশে রয়েছে।’
তিনি আরও জানান, ভোটের আগে কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা নেই, তবু পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!