রাজধানী

ঢাকা–১২ আসনে জামায়াতের সাইফুল আলমের বেসরকারি জয়

আপডেট: ফেব ১৩, ২০২৬ : ০৬:০৮ এএম
ঢাকা–১২ আসনে জামায়াতের সাইফুল আলমের বেসরকারি জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা–১২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাইফুল আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এই প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ২২ হাজার ১৮০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি–র সাধারণ সম্পাদক, কোদাল প্রতীকে, পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। আর ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনা শেষ করে ফল সংগ্রহ ও সমন্বয়ের পর এ ঘোষণা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটগ্রহণ সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ছিল।

ঢাকা–১২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৯৬৮ জন। প্রদত্ত ভোটের হিসাবে বিজয়ী প্রার্থী উল্লেখযোগ্য অংশ অর্জন করেছেন বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!