রাজধানী

মেট্রোরেলে ইফতার: শুধু ২৫০ মিলিলিটার পানি অনুমোদিত, খাবার নিষিদ্ধ

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৮:০১ এএম
মেট্রোরেলে ইফতার: শুধু ২৫০ মিলিলিটার পানি অনুমোদিত, খাবার নিষিদ্ধ

পবিত্র রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল বিশেষ সময়সূচিতে চলাচল করছে। রাজধানীর ব্যস্ত জীবনে অনেক যাত্রী ইফতারের আগে ঘরে পৌঁছাতে না পারায় মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনা দিয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে:

প্রতিটি যাত্রী ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে নিয়ে মেট্রোরেল ও স্টেশন এলাকায় ইফতার করতে পারবেন।

পানি ব্যবহার করার পর ব্যবহৃত বোতল ডাস্টবিনে ফেলা বাধ্যতামূলক।

কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা মেট্রোরেলের অভ্যন্তরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগ পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে। তবে শনিবার, অন্যান্য সরকারি ছুটি এবং শুক্রবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!